মঙ্গলবার, জুন ২, ২০২৬
আপডেট

ভর্তির নিয়মাবলী

  • ভর্তি ফরম: ও আইডি কাড ২০০/=
  • ভর্তি ফি:২০০০/= (যাবতীয় এককালীন সহ)
  • বেতন কার্ড: ৪০ /=
  • প্লে- নার্সারি ৭০০/=
  • প্রথম শ্রেণি৮০০/=
  • দ্বিতীয় শ্রেণি ৮০০/=
  • তৃতীয় শ্রেণি ৮০০/=
  • চতুর্থ শ্রেণি ৮০০/=
  • পঞ্চম শ্রেণি ৮০০/=
  • কিতাব বিভাগে ১২০০/=
  • মাসিক বেতন (হিফজ বিভাগ):১৫০০/=
  • মাসিক বেতন (অন্যান্য বিভাগ):১৫০০/=
  • মাসিক ৩ বেলা খাদ্য বিল:৩০০০/=
  • এতিম অসহায় মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ছাড় আছে।

♥ খাবার রুটিন ♥

প্রতিদিন সকাল- ভাত, ডাল, ভাজি/আলু ভর্তা/সবজি
প্রতিদিন দুপুর- ভাত, ডাল, মাছ/ডিম(সপ্তাহে ২দিন)/ গোশত(সপ্তাহে ২দিন) ডিম/(সপ্তাহে ২দিন মাছ)
প্রতিদিন রাত- ভাত, ডাল, সবজি/ভাজি/(সপ্তাহে ২ দিন) ভর্তা(সপ্তাহে ২ দিন ভুনা খেছরী)/ভাজি(সপ্তাহে ২দিন)/
(মৌসুমের পরিবর্তনে রুটিন পরিবর্তনযোগ্য)

প্রতি বৎসর নতুন ছাত্র ভর্তির তারিখ: ৮ শাওয়াল (ঈদুল ফিতরর ৭ দিন পর) থেকে ১৭ শাওয়াল পর্যন্ত।
নুরানী কিন্ডারগার্টেন ১ থেকে ৩১ ই ডিসেম্বর

ভর্তির সময় প্রয়োজন:

♦নির্ধারিত অভিভাবক
♦জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি
♦২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
♦রক্তের গ্রুপ পরিক্ষার প্রমাণপত্র।
♦পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র/বার্ষিক পরিক্ষার নাম্বারপত্র।

পোষাক:

♦ছেলে :২ সেট ইস কালারের জুব্বা অথবা পাজামা-পাঞ্জাবী, মেয়ে ইস কালারের ফোরাক, সাদা রঙের স্যালোয়ার এবং সাদা স্কার্ফ।
♦সাদা ২টি টুপি
♦২৪ ইঞ্চি প্রস্থ বিছানা, মশারী, ১ টি প্লেইট, ♦মিসওয়াক, ব্রাশ, গ্লাস, বই, খাতা ইত্যাদি প্রয়াজনীয় জিনিস।

বিশেষ জ্ঞাতব্য:

ক) ভর্তিচ্ছুক নতুন ছাত্র কে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) যে শ্রেণিতে ভর্তির আবেদন করা হবে, সে শ্রণির ভর্তি পরীক্ষায় পূর্বের শ্রেণির মৌলিক বিষয়ের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে।
গ) আসন সংখ্যা বাকি থাকার শর্তে নতুন ছাত্র ভর্তি নেয়া হবে।
ঘ) কেবল ৩য় শ্রেণি পর্যন্ত অনাবাসিক ছাত্রী ভর্তি নেয়া হবে।
ঙ) মনোযোগী, পরিশ্রমী, দ্বীনী ইলম ও শিক্ষা-দীক্ষা অর্জনে নিবেদিত প্রাণ ছাত্রদের ভর্তির আহবান করা যাচ্ছে।
চ) কেবল নুরানী ২য় শ্রেণির ছাত্র অনাবাসিক হিসেবে ভর্তি হতে পারবে। ৩য় শ্রেণি থেকে সর্বোচ্চ শ্রেণি পর্যন্ত ছাত্রদের জন্য মাদ্রাসায় থাকা আবশ্যক।
ছ) জানুয়ারী মাসে স্কুল থেকে আসা ছাত্রদের ভর্তি নেয়া হয় এবং বিশেষ ব্যবস্থায় পড়িয়ে পরবর্তী বৎসর উপযুক্ত শ্রেণিতে ভর্তি করা হয়।

পবিত্র রমজানুল মোবারক মাসে আমাদের কর্মসূচী:

১৫ ই ডিসেম্বর থেকে তালিমুল কুরআন বোডের বাংলা, ইংরেজি আরবি মোয়াল্লীম প্রশিক্ষণ দেওয়া হয়।
♥ নাহু-ছরফ এর প্রশিক্ষণ।
♥ ইংরেজী ও আরবী ভাষার প্রশিক্ষণ কেন্দ্র।

আমাদের মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্যাবলী ও শিক্ষা-দীক্ষা সংক্রান্ত মৌলিক কিছু কর্মসূচী:

♦ প্রতি সাময়িক ও বার্ষিক পরীক্ষার পূর্বে একটি করে মাসিক মডেল পরীক্ষা নেয়া হয়।
♦ মৌলিক বিষয়ের ক্লাস দিনে একাধিকবার করানো হয়।
♦ দুর্বল ছাত্রদের চি‎হ্নিত করে অতিরিক্ত সময় দিয়ে উপযোগী করার চেষ্টা করা হয়।
♦ বোর্ড পরীক্ষার অন্তর্ভূক্ত শ্রেণিগুলোতে পরীক্ষার পূর্বে একাধিক মডেল টেস্ট নেয়া হয়।
♦ কেন্দ্রীয় ও মাদ্রাসার পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের এবং সারা বছর ক্লাসে উপস্থিত ছাত্রদের পুরুস্কৃত করা হয়।
♦ বাংলা, আরবী, উর্দু ও ইংরেজী হস্তাক্ষর সুন্দর করার প্রশিক্ষণ দেওয়া হয়।
♦ বাংলা, আরবী ও ইংরেজী ভাষার বক্তৃতা প্রশিক্ষণ।
♦ আরবী ও ইংরেজী ভাষার কথোপকথন ও বিতর্ক প্রশিক্ষণ।
♦ সাহিত্য, উপস্থাপনা, আবৃত্তি ও হামদ-নাত প্রশিক্ষণ।
♦ বৎসরে তিনটি উন্মুক্ত শিক্ষা পরামর্শ সভা।
♦ প্রতি মাস ১ টি বিষয় ভিত্তিক তারবিয়তী জলসা।
♦ বিভিন্ন ইসলামী দিবস ও জাতীয় দিবস কেন্দ্রিক মুহাদারা- আলোচনা সভা’র আয়োজন করা হয়।
♦ আবশ্যিকভাবে কম্পিউটার প্রশিক্ষণ।
♦ বৎসরে ১টি শিক্ষা সফর।
♦ দাওয়াত ও তাবলিগের প্রশিক্ষণ।
♦ তিন ভাষার দেয়ালিকা প্রকাশ।
♦ হিফজ বিভাগে আন্তর্জাতিক মানের তেলাওয়াত, হদর এর প্রশিক্ষণ ও হিফজুল কুরআনের বিভিন্ন প্রতিযাগিতায় অংশ গ্রহণ।
♦ নির্ধারিত দারুল ইকামা/তত্ত্বাবধায়ক শিক্ষকদের মাধ্যমে ২৪ ঘন্টার সুনির্ধারিত রুটিনের মধ্য দিয়ে ছাত্রদের পূর্ণ সুন্নতের উপর চলার নজরদারী করা হয়।
♦ কোলাহল থেকে দূরে, প্রাকৃতিক পরিবেশে পড়া-শোনা ও স্বাস্থ্যসম্মত থাকা-খাওয়া।
♦ শরিয়ত সম্মত বিনোদন ও খেলা-ধূলার ব্যবস্থা।

♦ ভবিষ্যৎ পরিকল্পনা ♦

শিক্ষা ক্ষেত্রে:

বর্তমান শিক্ষাবর্ষ- (২০১৮-২০১৯) হিফজ বিভাগ সহ শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি (শরহে বেকায়া জামাত) পর্যন্ত রয়েছে।
পর্যায়ক্রমে সর্বোচ্চ শিক্ষাস্তর দাওরায়ে হাদীস পর্যন্ত চালু করা হবে ইনশাআল্লাহ। এ ছাড়া দাওরায়ে হাদীসের পর নিম্নোক্ত তাখাস্সুস ক্লাস তথা উচ্চতর বিভাগগুলো চালু করা হবে।
♦ তাফসীর বিভাগ।
♦ ইফতা বিভাগ
♦ আদব বা আরবী সাহিত্য বিভাগ।
♦ উচ্চতর দাওয়াহ্ বিভাগ।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট