আমাদের মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্যাবলী ও শিক্ষা-দীক্ষা সংক্রান্ত মৌলিক কিছু কর্মসূচী:
♦ প্রতি সাময়িক ও বার্ষিক পরীক্ষার পূর্বে একটি করে মাসিক মডেল পরীক্ষা নেয়া হয়।
♦ মৌলিক বিষয়ের ক্লাস দিনে একাধিকবার করানো হয়।
♦ দুর্বল ছাত্রদের চিহ্নিত করে অতিরিক্ত সময় দিয়ে উপযোগী করার চেষ্টা করা হয়।
♦ বোর্ড পরীক্ষার অন্তর্ভূক্ত শ্রেণিগুলোতে পরীক্ষার পূর্বে একাধিক মডেল টেস্ট নেয়া হয়।
♦ কেন্দ্রীয় ও মাদ্রাসার পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের এবং সারা বছর ক্লাসে উপস্থিত ছাত্রদের পুরুস্কৃত করা হয়।
♦ বাংলা, আরবী, উর্দু ও ইংরেজী হস্তাক্ষর সুন্দর করার প্রশিক্ষণ দেওয়া হয়।
♦ বাংলা, আরবী ও ইংরেজী ভাষার বক্তৃতা প্রশিক্ষণ।
♦ আরবী ও ইংরেজী ভাষার কথোপকথন ও বিতর্ক প্রশিক্ষণ।
♦ সাহিত্য, উপস্থাপনা, আবৃত্তি ও হামদ-নাত প্রশিক্ষণ।
♦ বৎসরে তিনটি উন্মুক্ত শিক্ষা পরামর্শ সভা।
♦ প্রতি মাস ১ টি বিষয় ভিত্তিক তারবিয়তী জলসা।
♦ বিভিন্ন ইসলামী দিবস ও জাতীয় দিবস কেন্দ্রিক মুহাদারা- আলোচনা সভা’র আয়োজন করা হয়।
♦ আবশ্যিকভাবে কম্পিউটার প্রশিক্ষণ।
♦ বৎসরে ১টি শিক্ষা সফর।
♦ দাওয়াত ও তাবলিগের প্রশিক্ষণ।
♦ তিন ভাষার দেয়ালিকা প্রকাশ।
♦ হিফজ বিভাগে আন্তর্জাতিক মানের তেলাওয়াত, হদর এর প্রশিক্ষণ ও হিফজুল কুরআনের বিভিন্ন প্রতিযাগিতায় অংশ গ্রহণ।
♦ নির্ধারিত দারুল ইকামা/তত্ত্বাবধায়ক শিক্ষকদের মাধ্যমে ২৪ ঘন্টার সুনির্ধারিত রুটিনের মধ্য দিয়ে ছাত্রদের পূর্ণ সুন্নতের উপর চলার নজরদারী করা হয়।
♦ কোলাহল থেকে দূরে, প্রাকৃতিক পরিবেশে পড়া-শোনা ও স্বাস্থ্যসম্মত থাকা-খাওয়া।
♦ শরিয়ত সম্মত বিনোদন ও খেলা-ধূলার ব্যবস্থা।
