মঙ্গলবার, জুন ২, ২০২৬
আপডেট

কিতাব বিভাগ

কওমী মাদ্রাসাসমূহের কেন্দ্রীয় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের ঐতিহ্যাসিক শিক্ষা সিলেবাস পূর্ণ অক্ষুণ্ন রেখে আমাদের মাদ্রাসার শিক্ষা সিলেবাসের সাথে আধুনিক শিক্ষার প্রয়োজনীয় ও পরিকল্পিত সমন্বয় করা হয়েছে। এ ক্ষেত্রে আমাদের দৃষ্টি ভঙ্গি হচ্ছে- আমরা মনে করি, দ্বীনের বহুমুখি ও বহুল প্রচার- প্রসার, দ্বীনের উপর আরোপিত আধুনিক পদ্ধতির মাধ্যম- তথা তথ্য-প্রযুক্তির আগ্রাসন মোকাবেলা করা এবং একজন আলেমের ব্যক্তিগত জীবন প্রবাহে বর্তমান সমাজের মূল স্রোতের সাথে নিজেকে শক্তির সাথে ধরে রাখার জন্য কুরআন-হাদীসের ব্যুৎপত্তি অর্জনের পাশাপাশি আধুনিক ও জাগতিক শিক্ষার মৌলিক জ্ঞান অর্জন করা জরুরী। এ লক্ষে আমাদের মাদ্রাসার শিক্ষা সিলেবাসে প্রাথমিক স্তর থেকে নিয়ে পর্যায়ক্রমে জেনারেল শিক্ষার ১০ম শ্রেণি সমমানের বাংলা, গণিত, ইংরেজী, বিজ্ঞান, সমাজ রাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়গুলোর পরিকল্পিত সমন্বয় করা হয়েছে।

♥ শিক্ষা সিলেবাসের বিষয়সূচী ♥

১/ কুরআন মাজীদ ও তাজবীদুল কুরআন (ইলমুল কিরাআহ)
২/ হাদীস শরীফ
৩/ ইসলামী ফিক্হ
৪/ আরবী ভাষা ও সাহিত্য
৫/ সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
৬/ কুরআন তরজমা ও তাফসীর
৭/ উলুমুল কুরআন- কুরআন অধ্যয়নের মূলনীতি
৮/ উলুমুল হাদীস- হাদীস অধ্যয়নের মূলনীতি
৯/ উলুমুল ফিকহ- ফিকাহ শাস্ত্র অধ্যয়নের মূলনীতি
১০/ মানতেক-তর্ক শাস্ত্র
১১/ ইলমুল কালাম- আকায়েদ শাস্ত্র
১২/ ইলমুল বালাগাহ্- আরবী অলংকার শাস্ত্র
১৩/ বাংলা সাহিত্য ও ব্যাকরণ (১০ম শ্রেণী সমমান)
১৪/ গণিত (১০ম শ্রেণি সমমান)
১৫/ ইংরেজী সাহিত্য ও গ্রামার (১০ম শ্রেণি সমমান)
১৬/ সাধারণ ও ইসলামী ইতিহাস
১৭/ ভূগোল ও সমাজ (১০ম শ্রেণি সমমান)
১৮/ বিজ্ঞান (১০ম শ্রেণি সমমান)
১৯/ কম্পিউটার (থিউরিক্যাল ও প্র্যাক্টিক্যাল, বেসিক প্রোগ্রাম্স ও গ্রাফিক্স ডিজাইন)
২০/ উর্দু ভাষা ও সাহিত্য
২১/ হিফজুল হাদীস
২২/ পৌরনীতি (উচ্চমাধ্যমিক স্তরে)
২৩/ অর্থনীতি(ইসলাম ও প্রচলিত, উচ্চমাধ্যমিক স্তরে)
২৪/ রাষ্ট্রবিজ্ঞান (স্নাতক স্তরে)

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট