Person 02 Biography
আসছে...
সভাপতির বাণী
বিসমিল্লাহির রহমানির রাহিম
যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য, যিনি আমাদের 'আশরাফুল মাখলুকাত' বা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি।
একটি আদর্শ সমাজ গঠনে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। দারুস সুন্নাহ নুরানী মাদরাসার দীর্ঘকাল ধরে ইলমে দ্বীন এবং জাগতিক শিক্ষার সমন্বয়ে একদল সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য কেবল পুঁথিগত বিদ্যা অর্জন নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং তাদের হৃদয়ে দেশপ্রেম ও ইসলামের সঠিক চেতনা জাগ্রত করা।
বর্তমান চ্যালেজ্ঞিং যুগে নৈতিক অবক্ষয় রোধে কুরআন-সুন্নাহর শিক্ষার কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি, অত্র মাদরাসার সুযোগ্য শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে আমাদের শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে এবং দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে।
আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং যারা এর পেছনে শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন।
আমীন।
শুভেচ্ছান্তে,
মোঃ বাবুল হোসেন
সভাপতি, পরিচালনা পর্ষদ
দারুস সুন্নাহ নূরানী মাদরাসা
